গুলিবিদ্ধ আরো এক শিক্ষার্থীর মৃত্যু

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলায় গুলিবিদ্ধ হওয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ রিয়াজ (২৩)। শনিবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থা বেগতিক থাকায় তাকে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হলো।

নিহতের ভাই হাসান রাসেল জানান, আমার ভাই বরিশালের মুলাদী সরকারি কলেজের ডিগ্রি পরীক্ষার্থী ছিল। বর্তমানে জিগাতলা এলাকায় আমার বোন তন্নী আক্তারের বাসায় থাকতো। ঘটনার দিন দুপুর সাড়ে বারোটার দিকে বাসা থেকে রিয়াজ হয়। জিগাতলা এলাকায় যাওয়া মাত্রই গুলিবিদ্ধ হয়।

শিরোনাম