গাজীপুরে বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় তিন শতাধিক বসতঘর, দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আদালতের আদেশ অমান্য করে অবৈধ ভাবে উচ্ছেদ কার্যক্রমের নামে ভেঙে গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পদ্মা বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান, সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ।

শিরোনাম