খামারের ৭ গরু ডাকাতি,নিহত-১, যুবদল নেতাসহ ৩ জন পাকড়াও

নেত্রকোনা প্রতিনিধিঃ
খামারের ৭ গরু ডাকাতি,নিহত-১, যুবদল নেতাসহ ৩ জন পাকড়াও।নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গরুর খামারের কর্মচারী জয়নাল উদ্দিনকে (৬৫) হত্যা করে সাতটি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার ঘটনায় এক যুবদল নেতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য জানান।

শিরোনাম