এবার সাবেক সেনা প্রধান আজিজের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সাবেক সেনাপ্রধান ও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আওতায় আসা জেনারেল (অব.) আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সালাহ উদ্দিন রিগ্যান নামের এক আইনজীবী। আজ বুধবার দুদক চেয়ারম্যান বরাবর করা ওই আবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবি রিগ্যান বলেন, ‘দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আর্ন্তজাতিক পরিমন্ডলে “বাংলাদেশ সেনাবাহিনী” ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

তিনি আরও বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরওে অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে নাই। যা দুদকের নিষ্ক্রিয়তা। এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

শিরোনাম