উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে নাহিদ ইসলাম পদত্যাগের কারণ উল্লেখ করেছেন।

সেখানে তিনি উল্লেখ করেন, মহোদয়, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পরে ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সজ্ঞানে আপনার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছি।

শিরোনাম