আশুলিয়ায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা,ভাঙচুর ও গুলি

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। হামলাকারীরা আশপাশের বাসাবাড়িতেও ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে ওই এলাকায় বসবাসকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যাবসায়ী নুরুল হক জানান, আমার ছোট একটি কাপড়ের বন্ধ কারখানা আছে। কিছুদিন সেটি বন্ধ থাকার পর সম্প্রতি কারখানাটি পুনরায় চালু
করি। তার কয়েক দিন পরে আমার কাছে অজ্ঞাত এক ব্যক্তি পরিচয় না দিয়ে মোবাইল ফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দাবিকৃত চাঁদা না দেয়ায় দুর্বৃত্তরা আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ছাড়াও হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আশপাশের বেশকয়েকটি বাসাবাড়ির জানালার কাঁচ ভাঙচুর করে এবং গুলি করে আতঙ্ক সৃষ্টি করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ভাঙচুর ও গুলির ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম