আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি বিএনপির
সংবাদ জমিন ডেস্কঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের রক্তের সাথে কেউ বেঈমানী করলে তাদেরকেও ছাড় দেয়া হবে না। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
আবু নাসের রহমাতুল্লাহ আরো বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপশাসনের কারণে ১৫ বছর যাবত এদেশের মানুষ স্বাধীনভাবে কোন ভোট দিতে পারেনি। এরা মানুষের ভোটের অথিকার হরণ করেছে। গুম, খুন ও আয়না ঘর প্রতিষ্ঠার অভিযোগে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
স্বৈরাচারী হাসিনা পতন আন্দোলনে শহীদ জাতীয় বীরদের স্মরণে স্বাধীনতা ফোরাম বরিশাল আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।