অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ করে আলটিমেটাম

স্টাফ রিপোর্টারঃ
সাত দফা দাবিতে রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। রোববার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন মানুষ। অসংখ্য যাত্রীরা বাস থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন।

তাদের সাত দফা দাবিগুলো হলো-

১. ২৪’র যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।
২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপরসারণপূর্বক গ্রেপ্তার।
৩. আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন।
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।
৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি সুসংহত করতে হবে।

অবরোধকারীরা তাদের দাবি মেনে নিতে বিকাল আজ ৪টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি না দিলে তারা সচিবালয়ের দিকে যাবেন বলে জানিয়েছেন।

শিরোনাম